রিটার্ন বা পণ্য ফেরতের যোগ্যতা:গ্রাহক নিচের কারণগুলোতে Fides Marts (ফিডেস মার্টস) এর নিকট পণ্য ফেরত দিতে পারবেন।
পণ্যটি নষ্ট, ছেঁড়া বা ভাঙা থাকলে পণ্য তাৎক্ষনিক ফেরত দিতে পারবেন , তবে শর্ত থাকে যে পণ্যটি কুরিয়ার ডেলিভারি প্রতিনিধির সামনে খুলতে হবে।না হলে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে এবং তা গ্রাহককে পরিশোধ করতে হবে।
সময় সীমা :পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে হোয়াটস্যাপ এ ছবি /ভিডিও সহ অভিযোগ জানাতে হবে। পণ্যটি unused এবং মূল প্যাকেজিং সহ ফেরত দিতে হবে।উক্ত শর্ত অনুসরণ না করলে অভিযোগ গ্রহণ যোগ্য হবে না।
ক্যাশ এন্ড ডেলিভারি সিস্টেম উভয় পক্ষ আইন অনুসারে পালন করতে বাধ্য থাকবে।
কুরিয়ার প্রতিনিধি পণ্য নিয়ে গ্রাহকের নিকট যাওয়ার পর গ্রাহক ব্যাক্তিগত পছন্দের পণ্য বা অর্ডারকৃত পণ্য পরিবর্তন করতে চাইলে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া পণ্য ফেরত দিলে কুরিয়ার ডেলিভারি চার্জ গ্রাহককে দিতে হবে।